শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
শুক্রবার ১৪ ই ডিসেম্বর সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরে বীরশ্রেষ্ট শহীদ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজের চতুর্থ তলায় বঙ্গবন্ধু হলরুমে কলেজের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস ২০১৮ ইং পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বীরশ্রেষ্ট শহীদ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আশরাফুল হক এর সভাপতিত্বে একাদ্বশের শ্রেনীর ছাত্র মোঃ জিনারুল ইসলামের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে উক্ত বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজের ব্যবস্হাপনা বিভাগের প্রভাষক মোঃ বজলুর রহমান, মার্কেটিং বিভাগের প্রভাষক মোঃ মোজাহীদুল জামান, সমাজ বিজ্ঞান প্রভাষক মোঃ হুমায়ন কবীর, প্রানী বিজ্ঞান প্রভাষক মোঃ উমর ফারুক, বাংলা প্রভাষক মোঃ মোমিনুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দেশের শহীদ বুদ্ধিজীবিদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল করা হয়।
এসময় সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলোনা করেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সেলিম রেজা।
You must be logged in to post a comment.