শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
৩০শে সেপ্টেম্বর ২০১৮ইং রোজ রবিবার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ১২নং আজমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আলমপুর সেলিনা মেম্বারের বাড়িতে বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, যৌতুক, ইভটিজিং সহ বিভিন্ন সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম, মহেশপুর উপজেলার বাঙালী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মহেশপুর উপজেলা কমান্ডার মোঃ আব্দুল সাত্তার, সাথে ছিলেন “ঊষা সমাজ কল্যাণ সংস্থার” প্রতিনিধি মোঃ আব্দুল গাফফার।
এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
You must be logged in to post a comment.