শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
০১ অক্টোবর ২০১৮ইং রোজ রবিবার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ১১নং মান্দারবাড়িয়া ইউনিয়নের হুদো ছিরামপুর গ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, যৌতুক ও ইভটিজিং সহ বিভিন্ন সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম, সাথে ছিলেন “ঊষা সমাজ কল্যাণ সংস্থার” প্রতিনিধি মোঃ আব্দুল গাফফার, এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, মেয়েদের ১৮ আগে বিয়ে নয় ২০ আগে সন্তান নয় অপরদিকে ছেলেদের ২১ এর আগে বিয়ে না দিতে পরামর্শ দিয়েছেন। যৌতুক ও ইভটিজিং এর বিষয়ে কঠোর হুসিয়ারি দিয়ে বলেছেন যৌতুক দেওয়া ও নেওয়া সমান অপরাধ। কোথাও যৌতুক নেওয়া দেওয়া হলে আমাকে জানাবেন।
You must be logged in to post a comment.