শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্দ্যোগে বিদ্যাধরপুর গ্রামে বজ্রপাত প্রতিরোধক হিসাবে তালের বীজ রোপন কর্মসূচী পালন করেছে।
১৬ সেপ্টেম্বর সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যোগে বিদ্যাধরপুর ব্লক এ কর্মরত উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইমরান কাজী এর সহযোগিতায় মহেশপুরের আজমপুর ইউনিয়নের বিদ্যাধরপুর টু মদনপুর রাস্তার ধারে বজ্রপাত প্রতিরোধক হিসাবে এক হাজার পিচ তালের বীজ রোপন করেন।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারন কর্মকর্তা অমিত বাগচী। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইমরান কাজী, মোঃ সাহাদৎ হোসেন সাদু, মোঃ আওয়াল কবির, মোঃ রোকনুজ্জামান মিঠু, মোঃ আকিদুর রহমান, মোঃ শাহাবুদ্দিন, সাংবাদিক শামীম খাঁন সহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় সুশীল সমাজ ও স্থানীয় গণ্য-মান্য ব্যক্তিবর্গ
তালের বীজ রোপনের সময় প্রধান অতিথি বলেন, ‘‘হঠাৎ করে দেশব্যাপী বজ্রপাত বেড়ে গিয়েছে যার ফলে অসংখ্য মানুষ বজ্রপাতে মৃত্যুর মুখে ঢলে পড়ছে।’’ ইতোমধ্যে ঝিনাইদহে কয়েকজন বজ্রপাতে নিহত হয়েছেন। সুতরাং, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গ্রীন বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণের জন্য বজ্রপাতে মানুষের মৃত্যু ঠেকাতে তালের বীজ রোপনের উদ্যোগ নেওয়া হয়।