শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্দ্যোগে পিপুলবাড়ীয়া গ্রামে বজ্রপাত প্রতিরোধক হিসাবে তালের বীজ রোপন কর্মসূচী পালন করেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যোগে স্বরুপপুর ব্লক এর কর্মরত উপ-সহকারি কৃষি কর্মকর্তা রবিউল কবির পল্লব এর সহযোগিতায় মহেশপুরের ভারতীয় সীমান্ত সোনাগাড়ী রোড সহ পিপুলবাড়ীয়া গ্রামে বজ্রপাত প্রতিরোধক হিসাবে এক হাজার পিচ তালের বীজ রোপন করেছেন। এ সময় পিপুলবাড়ীয়া আই.পি.এম ক্লাবের সভাপতি সাব্বির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা অমিত বাগচী। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় সুশীল সমাজ ও স্থানীয় গণ্য-মান্য ব্যক্তিবর্গ এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তা রাশিদুল ইসলাম সহ পিপুলবাড়ীয়া আই.পি.এম ক্লাবের সদস্যবৃন্দ। তালের বীজ রোপনের সময় প্রধান অতিথি বলেন, ‘‘হঠাৎ করে দেশব্যাপী বজ্রপাত বেড়ে গিয়েছে যার ফলে অসংখ্য মানুষ বজ্রপাতে মৃত্যুর মুখে ঢলে পড়েছে।’’ ইতোমধ্যে ঝিনাইদহে কয়েকজন বজ্রপাতে নিহত হয়েছেন। সুতরাং, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গ্রীন বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণের জন্য বজ্রপাতে মানুষের মৃত্যু ঠেকাতে তালের বীজ রোপনের উদ্যোগ নেওয়া হয়।