মহেশপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২৮ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া এলাকা থেকে ফেন্সিডিলসহ মোবারক হোসেন নবুল নামেরএক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় ও বিজিবির টাক্সফোর্স।
২৫ সেপ্টম্বর মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়। আটককৃত মাদক ব্যবসায়ী নবুল হোসেন পুড়াপাড়া এলাকার মৃত চাঁদ আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, মাদকবিরোধী ক্র্যাশ প্রোগ্রামের ৬ষ্ঠ দিনে ৫৮ বিজিবি ও জেলা মাদকদ্রব্যনিয়ন্ত্রন কার্যালয় টাস্কফোর্স গঠন করে অভিযান চালায়।

এসময় পুড়াপাড়া এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী নবুলকে ৬২ বোতল ফেন্সিডিলসহআটক করে ।

এ ঘটনায় মহেশপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ