মহেশপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ
মঙ্গলবার, ১১ মে, ২০২১, ৬:২৩ অপরাহ্ন
মহেশপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনাকালীন মানবিক সহায়তা বিতরন করা হয়েছে আড়াই শত ব্যক্তির মাঝে।

করোনায় বিপর্যস্ত ইউনিয়নের এসব ব্যক্তিদের অদ্য ১১ মে জন প্রতি ১০০০ টাকা করে, মোট ২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করা হয়।

প্রথমে পুরো ইউনিয়ন থেকে যাচাই-বাছাই করে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়। পরে তালিকানুযায়ী এসব ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয় প্রধানমন্ত্রীর মানবিক নগদ এ অর্থ সহায়তা।

নগদ অর্থ বিতরনে ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব ময়জদ্দীন হামীদ, উপজেলা নির্বাহী অফিসার জনাব শাশ্বতী শীল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ মেহেরুন্নেছা, ইউনিয়ন আ’ লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী, ইউনিয়ন আ’ লীগ সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ আকিদুর রহমান, জেলা সৈনিকলীগ সদস্য মোঃ আজিজুর রহমান মন্টু, ইউপি সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক প্রমুখ। সার্বিক সহযোগীতায় দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, আয়োজনে ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদ, মহেশপুর, ঝিনাইদহ।

এ বিষয়ে জাতীয় সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রীর দেয়া উপহার (মানবিক সহায়তা) ইতিমধ্যেই আমরা জনসাধারণের হাতে পৌছে দিয়েছি। পরবর্তীতে মানবিক সহায়তা এলে তালিকার মাধ্যমে ক্রমান্বয়ে সবাইকে দেয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ