ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের প্রতিবন্ধী ফাতেমা খাতুনের ০৮ শতক জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত হামাল দপ্তরীর ছেলে দারজেল (৬৫) ফজু (৬০), মজনু (৫৫), নজু (৪৫) ও মজনুর ছেলে শামীম (২৫) এর বিরুদ্ধে।
মহেশপুর থানার অভিযোগ সূত্রে জানা যায় মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় গ্রামের লতাফর হোসেনের স্ত্রী প্রতিবন্ধী ফাতেমা খাতুন শ্যামকুড় মৌজার ৩১০৩ নং খতিয়ানে ৩৫৫৪ নং দাগে স্বামীর সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলো বলে জানা যায়।
বৃহস্পতিবার সকালে ১০টার সময় দারজেল হোসেন এর নেতৃত্বে প্রতিবন্ধী ফাতেমা খাতুনের জমিতে জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করছে।
এবিষয়ে প্রতিবন্ধী ফাতেমা খাতুন জানান আমার জমিতে জোরপূর্বক ঘরবাড়ি তৈরী করছিল আমি বাধা দিতে গেলে দারজেলের নেতৃত্বে বেশ কয়েক জন লোক আমার উপর হামলা করে ও আমাকে প্রাণনাশের হুকমী দেয়। আমি আমার পরিবার নিয়ে ভয়ে জীবন-যাপন করছি, তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এবিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান একটা অভিযোগ পেয়েছি ঘটনার তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
You must be logged in to post a comment.