মহেশপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর নগত টাকা বিতরণ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন পরিষদে ৬৬৩ জন ভিজিএফ এর নগত টাকা বিতরন করা হয়।
রবিবার সকালে পবিত্র ঈদুল ফিতর ২০২১ উপলক্ষে মহেশপুর উপজেলার ১২নং আজমপুর ইউনিয়নে ৬৬৩টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর (নগদ অর্থ) বিতরণ করা হয়।
ভিজিএফ (নগদ অর্থ) বিতরণকালে উপস্থিত ছিলেন ১২নং আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সত্তার খাঁন, সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী, ঝিনাইদহ জেলা সৈনিক লীগের সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজিজুর রহমান মন্টু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকিদুল রহমান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
You must be logged in to post a comment.