শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
মহেশপুর উপজেলার ৬নং নেপা ইউনিয়নের সীমান্তবর্তী ১নং বাঘাডাঙ্গা ওয়ার্ডের আওয়ামীলীগের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) মধ্য রাতে একদল দূর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন দেখে নিজেরাই আগুন নির্বাপন করে। এসময় কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ও লিফলেট ব্যানার ফেস্টুন এবং জরুরী কাগজ পত্র চেয়ার টেবিল পুড়ে ছাই হয়ে যায় । পরে স্থানীয় আ’লীগের নেতাকর্মী মহেশপুর থানায় খবর দিলে ওসি মোঃ রাশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে বাঘাডাঙ্গা গ্রাম থেকে ৩জন জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
You must be logged in to post a comment.