শামীম খাঁন, মহেশপুর, (ঝিনাইদহ) প্রতিনিধি ।।
বৃহস্পতিবার ২০ডিসেম্বর’১৮ বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের কুলবাগান মোল্লাপাড়ায় গত ১৪ ডিসেম্বর আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে আলামপুর ব্রীজঘাট বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহাজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা আওয়ামীলীগের সহসভাপতি জননেতা এ্যাডভোকেট আজিজুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সেক্রেটারী অশোক ধর, কোটচাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ময়জদ্দীন হামিদ, যুবলীগের সাবেক সভাপতি মোঃ আজিজুর রহমান আজা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও এস,বি,কে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, মহেশপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আলী আকবর, উপজেলা শ্রমিকলীগের যুগ্মআহ্বায়ক মোঃ আব্দুস সামাদ, আওয়ামীযুবলীগের আহ্বায়ক মোঃ আতিয়ার রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আকিদুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আব্দুল আজিজ খাঁন, আওয়ামীলীগ নেতা মোঃ আজিজুর রহমান মন্টু, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ সাহাদৎ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সমন্বয়কারী মোঃ শাহাজান আলী আজমপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক মোঃ তারিকুল ইসলাম রিয়াল, সাংবাদিক জয় মাহমুদ, শামীম খাঁন, প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কয়েক হাজার নেতাকর্মী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান মিঠু।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.