শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ট্রাফিক আইন মানবো, নিরাপদে বাড়ী ফিরবো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মহেশপুর থানার আয়োজনে ৭ আগষ্ট বেলা ১১ ঘটিকায় ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা কলেজ হল রুমে ট্রাফিক সপ্তাহ ২০১৮ উপলক্ষে জন সচেতনাতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর পৌর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মোমিনুল হক এর সভাপতিত্বে উক্ত ট্রাফিক সপ্তাহ জন সচেতনা মুলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর পৌর মেয়র জনাব, আব্দুর রশীদ খাঁন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর থানা অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা শ্বাশতী শীল।