শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
জাতীয় ৪ নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইমদাদুল হক বুলুর সভাপতিত্বে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মহেশপুর পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আজিজুল হক আজা, সাধারন সম্পাদক আলমগীর মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ইয়াকুব আলী মাস্টার, জিয়াউর রহমান জিয়া, পৌর যুবলীগের আহববায়ক সেলিম রেজা, নাটিমা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল লতিফ মাস্টার, পান্তাপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হক মাস্টার, স্বরুপপুর উইনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রশিদ, বাঁশবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি নওশের মল্লিক, নেপা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ইয়াছিন আলী ফরাজী, যুগ্ম-সাধারন সম্পাদক আবুল হাশেম মৃধা, প্রচার সম্পাদক আনিসুর রহমান, উপজেলা তাঁতীলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, সাংগাঠনিক সম্পাদক মামুন, শ্যামকুড় ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান হাছান, কাজিরবেড় ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাজী রনি, ছাত্রলীগ নেতা মন্জুর রহমান, সোহাগ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আ’লীগের অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.