মহেশপুরে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮, ৮:৩৩ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
রবিবার ০৬.০৮.২০১৮ তারিখ বিকালে ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বরুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো: নবী নেওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক মাষ্টার, আজমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আকিদুল ইসলাম, জেলা যুবলীগ নেতা বিপ্লব, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আজিজুল হক আজা, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক ইয়াকুব আলী মাষ্টার, সহ যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান নয়ন, উপজেলা কৃষকলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা তাঁতীলীগের সভাপতি মিজানুর রহমান মাষ্টার, সাধারন সম্পাদক আসাদ, পৌর যুবলীগের আহবায়ক সেলিম রেজা, যুগ্ম আহবায়ক মোল্লা আলমগীর কবির ও রকিব উদ্দিন প্রমুখ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ