শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
কৃষিই সমৃদ্ধি—-
ঘরে ইঁদুর, মাঠের ইঁদুর,
ধবংস করে অন্ন,
সবাই মিলে ইঁদুর মারি
ফসল রক্ষার জন্য।
এই শ্লোগানকে সামনে রেখে ১৮ ই অক্টোবর সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ইঁদুর নিধন অভিযান ২০১৮ এর শুভ উদ্বোধন উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্র হলরুমে উপজেলা কৃষি অফিসার জনাব, মোঃ- আবু তাল-হা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ নবী নেওয়াজ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাশ্বতী শীল, এছাড়া উপস্থিত ছিলেন মান্যগন্য ব্যক্তি বর্গ।