করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান আশিক(৩৫)নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।
সোমবার (২১ জুন) সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার নাটিমা গ্রামের মৃত বাকের উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, মিজানুর রহমান আশিক গত ৪জুন জ্বরে আক্রান্ত হন। প্রথমে বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। কয়েক দিন পর জ্বরের সঙ্গে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে মহেশপুর হাসপাতালে ভর্তি করান। সেখানে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়।
নমুনা প্রতিবেদনে তিনি করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সকাল সাড়ে ৯টার সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নাটিমা ইউপি চেয়ারম্যান ফকির আহম্মেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
You must be logged in to post a comment.