মহেশপুরে কঠোর লকডাউনএর দ্বিতীয় দিন ফাঁকা রাস্তাঘাট ও পৌরশহর

আশরাফুল আলম,স্টাফ রিপোর্টার।।
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ১০:৫০ পূর্বাহ্ন

 

ঝিনাইদহের মহেশপুরে যানজট মুক্ত কঠোর লকডাউনে ফাঁকা রয়েছে বিভিন্ন পথঘাট।
লকডাউনের দ্বিতীয় দিন (১৫ এপ্রিল) সকাল থেকে মহেশপুর পৌর শহরের রাস্তাগুলো একেবারেই ফাঁকা রয়েছে। রাস্তায় দু’একটি ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেল এবং জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা যায়।

বন্ধ রয়েছে শহরের সব মার্কেট,
আজ সকাল থেকে মহেশপুর কলেজবাসষ্ট্যান্ড,ও মাছ বাজার, তরকারি বাজারের সহ কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেছে, রাস্তাঘাট একেবারেই ফাঁকা।

ওষুধ এবং মুদি দোকান ছাড়া সব ধরনের দোকানপাটও বন্ধ দেখা গেছে, মহেশপুরে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। কেউ রাস্তায় বের হলে পড়তে হচ্ছে পুলিশের জেরার মুখে।

জরুরি কাজ থাকলে পুলিশ সদস্যরা তাঁকে দ্রুত কাজ শেষ করে ঘরে ফেরার নির্দেশনা দিচ্ছেন, এছাড়া বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করছেন।
করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় মানুষের চলাচল ও কার্যক্রমে বিধি-নিষেধাজ্ঞা আরোপের পর গতকাল থেকে সাতদিনের জন্য ‘কঠোর লকডাউন’ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এই লকডাউনে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস এবং গণপরিবহন বন্ধ থাকবে।

আজ দ্বিতীয় দিন বৃহস্পতিবার মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, সরকার যে নির্দেশনা দিয়েছে সেভাবেই লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। এ অবস্থায় কেউ অহেতুক বাইরে ঘোরাঘুরি করলে তাঁকে শাস্তির মুখেও পড়তে হতে পারে। তাই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ