মহেশপুরে এসিল্যান্ডসহ ১৫ জন করোনায় আক্রান্ত, ২জন মৃত্যু

স্টাফ রিপোর্টার
সোমবার, ১২ জুলাই, ২০২১, ৮:৩১ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুরে থামছে না করোনার বিস্তার। গত ২৪ ঘন্টায় মহেশপুরে কর্মরত এসিল্যান্ডসহ ১৫ জন ব্যক্তি করোনায় আক্রন্ত হয়েছে এবং মারা গেছে ২জন। 

প্রাপ্ত তথ্যে প্রকাশ, ১২ই জুলাই সোমবার উপজেলার সুন্দরপুর গ্রামের মোমিনুর সরদারের ছেলে (সদ্য বিবাহিত) আল মামুন (২৬) ও জলিলপুর গ্রামের মোবাখার ঘর জামাই সনু মিস্ত্রী(৫০)এর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিবুস সাত্তার জমির জানান, সোমবার ৩৭ জনের নমুনা সংগ্রহের পর ১৫ জনের দেহে করেনা পজেটিভ রিপোর্ট আসে।

এর মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আনিসুল ইসলাম রয়েছে। তিনি আরো জানান, এ পর্যন্ত উপজেলায় মোট ৪৬১ জন আক্রন্ত হয়েছেন এবং করোনায় ও করোনা উপসর্গ নিয়ে ৩৮জনের মৃত্যু হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ