মহেশপুরে এক শিক্ষক মোটরসাইকেল দুর্ঘটনায় মারাক্তক আহত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৪ নভেম্বর, ২০১৮, ১১:৪২ পূর্বাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।

মহেশপুরে এক শিক্ষক মোটরসাইকেল দুর্ঘটনায় মারাক্তক আহত হয়েছেন।

রবিবার (৪ নভেম্বর) সকাল ০৯:৩০টার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুস সাত্তার (৪০) বাড়ি থেকে (আদমপুর) বিদ্যালয়ে যাওয়ার পথে টেক্টরের সাথে এ্যাকসিডেন্ট করে। আলামপুর মাধ্যমিক বিদ্যালয় যাওয়ার পথে গৌরীনাথপুর বাজার ছেড়ে একটু সামনে মাঠের দিক থেকে চাষ করা টেক্টর রাস্তায় উঠার সময় মোটরসাইকেল আরোহী শিক্ষক আব্দুস সাত্তারের সাথে স্বজোরে ধাক্কা মারে।

ঘটনাস্থলে আব্দুস সাত্তার গাড়ী থেকে ছিটকে পড়ে অনেক দুরঅবধী চলে যায়। তার বাম পায়ে প্রচন্ড আঘাত লেগে পা ভেঙ্গে গিয়েছে। আব্দুস সাত্তারকে অচেতন অবস্থায় প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ