মহেশপুরে ইয়াবাসহ ইয়ামিন র‍্যাবের হাতে আটক

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯, ৭:৫৩ পূর্বাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‍্যাব-৬।
রবিবার (৬ জানুয়ারী) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইয়ামিন হোসেন ওরফে সাহাবুল (১৯) কে গ্রেফতার করা হয়। সে মহেশপুর উপজেলার খড়ে মান্দার তলা এলাকার মোখলেছুর রহমানের ছেলে।
সিপিসি-২, র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ীরা ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন রাহাতুল্লাহ সর্দার মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‍্যাব-৬ এর একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় উক্ত মাদক ব্যবসায়ীকে ৫২ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ