শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও নাটিমা ইউপি চেয়ারম্যান ফকির আহম্মেদসহ বিএনপির ২ ও জামায়াতের ৫ কর্মীকে আটক করেছে। এছাড়া ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত একজনসহ আরো ৭জনকে আটক করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, নাশকতা মামলার আসামী ইউপি চেয়ারম্যান ফকির আহম্মেদ, জলিলপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক, গাড়াপোতার আনোয়ার হোসেন সোনাই ডাঙ্গার বাবলু দেওয়ান, দারিয়াপুরের মন্টু, বিএনপির সামন্তার খলিলুর রহমান ও লুৎফর রহমান কে আটক করা হয়েছে।
এছাড়া ডাকাতি মামলার আসামী ইকবাল ও ওয়ারেন্ট ভুক্ত আরো ৭জন কে আটক করে কোর্টে পাঠানো হয়েছে।