শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
১০ ডিসেম্বর’১৮ ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় পার্টি অফিসে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে আওয়ামী লীগের পরিচালনা কমিটির প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর সকালে মহেশপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদের সভাপতিত্বে ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটনের উপস্থাপনায় বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ, ঝিনাইদহ ৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শেখ নিজাম উদ্দীন আহম্মেদ, অবসরপ্রাপ্ত সামরিক সেনা কর্মকর্তা মেজর জেনারেল সালাউদ্দীন মিয়াজী, ঝিনাইদহ জেলা কৃষক লীগের সহসভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডক্টর আব্দুল মালেক গাজী সহ পৌর ও উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকরা উপস্থিত ছিলেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.