শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল। এই স্লোগানকে সামনে রেখে ১০ আগষ্ট বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর ১নং গ্রামের উদ্যোগে আলমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আজমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ শাহাজান আলীর সভাপতিত্বে উক্ত ক্রীড়া ফুটবল খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলামপুর ১নং গ্রামের বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার খাঁন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড সদস্য মোঃ লুৎফর রহমান, সাবেক সেনা সদস্য মোঃ আলমঙ্গীর হোসেন, নাগরিক সমাজের সভাপতি মোঃ হুমায়ুন কবির ভূইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন, মোঃ আজিমুদ্দিন, মোঃ আব্দুল মান্নান, মোঃ টিটো, সাবেক ওয়ার্ড সদস্য মোঃ মোতালেব হোসেন, মোঃ মশিয়ার রহমান, সাংবাদিক শামীম খান এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তি ও সাধারন দর্শক বৃন্দ।
পরিচালনায় ছিলেন মোঃ ইকবাল হোসেন। সার্বিক তত্বাবধায়নে ছিলেন মোঃ হাসানুজ্জামান মুসা।
খেলাটি মান্নান স্যানেটারী হাউজ ও সন্ধা ইলেকট্রনিক্স এর সৌজন্যে অনুষ্ঠিত হয়। খেলাটি ০২/০০ গোলে অবিবাহিত দল জয়লাভ করে।
প্রধান অতিথির উপস্থিতিতে খেলা শেষে বিজয়ী দু-দলের মাঝে ও সকল খেলোয়াড়দের সান্তনা পুরস্কার তুলে দেওয়া হয়।