মহেশপুরের প্রত্যন্ত গ্রামে মার্কিন রাষ্ট্রদুতের আগমন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯, ১:২০ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।

১২ ফ্রেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৯ ঘটিকার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর নতুন বাজার সংলগ্ন মাঠে মার্কিন রাষ্ট্রদুত আগমন করেন।

Petrochem Ltd Maize  এর আয়োজনে Demonstration plot প্ররিদর্শন করেন। পরিদর্শন কালে Pioneer p-3355 এ জাতের ভুট্টা বীজ সম্পর্কে কৃষকদের সাথে আলোচনা ও মত বিনিময় করেন।

আলোচনাকালে কৃষকদের সুবিধা অসুবিধার কথা শোনোন এবং সঠিক পরামর্শ দেন।

রাষ্ট্রদুত রুট মিলার ও জেইনা মালাহির সাথে ১০/১২ জন সফর সঙ্গি ছিলেন। সে সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ, মহেশপুর উপজেলা নির্বাহি অফিসার জনাব শ্বাশতী শীল, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান, মহেশপুর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রাশেদুল আলম, কোটচাঁদপুর থানা অফিসার ইনচার্জ জনাব কামরুল হাসান, আজমপুর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার খাঁন, সাবেক চেয়ারম্যান জনাব মোঃ শাহাজান আলী ও জনাব মোঃ আকিদুর রহমান, গন্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ আজিজুর রহমান মন্টু, মোঃ আব্দুল আজিজ, ইউপি সদস্য, এলাকার কৃষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ