শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
মহেশপুরের গৌরীনাথপুর বাজারে নির্বাচনী ভোটকেন্দ্র পরিচালনা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের গৌরিনাথপুর বাজারে আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র পরিচালনা কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ নবী নেওয়াজ এর নির্দেশে আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর বাজারে আগামী ১১তম জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে ভোট কেন্দ্র পরিচালনা কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তরা বলেন আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সকলের প্রতি উদার্থ আহবান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২ নং আজমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আজমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব মোঃ শাহাজান আলী।
You must be logged in to post a comment.