শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর গ্রামে আজ (০২ অক্টোবর) বেলা ১১ ঘটিকার সময় নুরনবীর প্রতিবন্ধী মেয়ের দেওয়া আগুনে সাহেব আলীর বসতঘর পুড়ে গিয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে একই গ্রামের নুরনবীর প্রতিবন্ধী মেয়ে ঘরের পাশে খেলা করছিল। হঠাৎ করে কোথা থেকে আগুন এনে পাশের বাড়ির সাহেব আলীর বসতঘরে ধরিয়ে দিয়ে খেলতে থাকে। পরে লোকজন আগুন দেখতে পেয়ে নিভানোর চেষ্টা করে। স্থানীয় লোকজন আগুন নেভানোর আগেই অনেক অংশ পুড়ে যায়।
You must be logged in to post a comment.