শামীম খাঁন, (মহেশপুর) ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের ভোটকেন্দ্র রক্ষার্থে কেন্দ্র কমিটি গঠন করা হয়। নৌকার পক্ষে মিছিল বের করা হয়।
শুক্রবার ৩০ নভেম্বর’১৮ বিকেলে আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর বাজারে কেন্দ্র কমিটি গঠনকল্পে আজমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাজান আলী সভাপতির বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নিরলস চেষ্টায় দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই।’ তিনি অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের কাছে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য নির্বাচনী প্রচারণা চালান।
কেন্দ্র কমিটি গঠন উপলক্ষ্য প্রস্তুতি সভায় মোঃ শাহাজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আজমপুর ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আকিদুর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ আজিজুর রহমান মন্টু, আজমপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ সাহাদৎ হোসেন সাদু, আজমপুর ইউনিয়ন শাখার যুবলীগের আহ্বায়ক মোঃ আব্দুল আজিজ খাঁন, আজমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্মআহ্বায়ক তারিকুল ইসলাম রিয়াল, ৪নং ইউনিয়ন ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সোহেল রানা, মোঃ নয়নগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা ঝিনাইদহ-৩ (মহেশপুর কোটচাঁদপুর)’র গণমানুষের নেতা সাবেক এমপি এ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চলকে কোটচাঁদপুর হতে রিসিভ করে আনা হয়। পরে গৌরীনাথপুর বাজারে নৌকার পক্ষে মিছিলের আয়োজন করা হয়।
আজমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান মিঠু অনুষ্ঠান পরিচালনা করেন।
সম্পাদনায় : এলিস হক/অন্যদৃষ্টি
You must be logged in to post a comment.