শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুরে ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে নতুন এজলাসে ন্যায় বিচারের মাধ্যমে শুরু হলো এজলাসের কার্যক্রম।
ভেঙে যাওয়া সংসারকে আবার জোড়া লাগালেন ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার খাঁন।
আজমপুর ইউনিয়নের মালাধরপুর গ্রামের মৃত হারুন মিয়ার মেয়ে মোছাঃ পারভিনা খাতুন বাদী হয়ে তার স্বামী এস,বি,কে ইউনিয়নের কাকিলাদাড়ি গ্রামের মৃত আব্দার মন্ডলের পুত্র মোঃ জালাল মন্ডলকে বিবাদী করে মামলা করে।
বাদী বিবাদীর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ করে গত ২২ জুলাই আজমপুর ইউনিয়ন গ্রাম আদালতে মামলা দায়ের করেন।
চেয়ারম্যান সাহেব উভয়ের বক্তব্য শোনার পর একটি সুন্দর রায় ঘোষনা করেন যে, স্বামী আর কোন দিন স্ত্রীর কাছে যৌতুক দাবি ও শারীরিকভাবে নির্যাতন করবে না।
এভাবে অঙ্গিকার নিয়ে উভয়ের ভাঙ্গা সংসারকে আবার জোড়া লাগালেন। এ রায়ে উপস্থিত গন্যমান্য ব্যক্তি, বাদী, বিবাদী সকলে সন্তোষ প্রকাশ করেন।