মহেশখালীতে বজ্রপাতে কিশোর নিহত, লবণ মাঠ ও পান বরজের ক্ষয়ক্ষতি

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯, ৪:০৪ অপরাহ্ন

আবদুল মান্নান, কক্সবাজার।।

সোমবার ২৫ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮ টার দিকে  প্রচন্ড কাল বৈশাখী ঝড়ে কক্সবাজারের মহেশখালিতে ব্যাপক  ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় বজ্রপাতে হোয়ানক ইউনিয়নের মইগ্যা ঘোনা এলাকায় মোঃ রাজিব (১১) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত রাজিব কেরুনতলী গ্রামের মফিজুল অালমের পুত্র।

বজ্রপাতে নিহত কিশোর রাজিবের পিতা মফিজুল আলম জানান,  বৃষ্টি ও বাতাস শুরু হলে তার ছেলে  লবণ মাঠে জমাকৃত লবণ রক্ষা করতে গিয়ে বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

এছাড়াও সকাল সাড়ে ৮টার দিকে প্রচন্ড কালবৈশাখী ও মৌসুমী বায়ু প্রায় ২০ মিনিটের মধ্যে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া,রাজুয়ার ঘোনা ও মাঝের পাড়ার কাঁচা ঘর বাড়ী, পানের বরজ, মুরগীর  খামার, গাছপালা, মাহফিলের পেন্ডেল সহ লবণ চাষিদের ব্যাপক ক্ষতি হয় যা কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে বড়ছড়া গ্রামের পান চাষী আব্দুল মালেক,শামশুল আলম,মোঃ শরিফ সহ অনেকের পানের বরজ মাটিতে পড়ে গেছে।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বজ্রপাতে এক কিশোর নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ