মহা ধুমধাম ও উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯, ১:২০ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া। ।

জেলার প্রত্যেকটি উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা – ২০১৯ উদযাপিত হচ্ছে। আজ দুর্গাপূজার মহানবমী অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিটি পুজা মাণ্ডবকে আকর্ষণীয় করে তুলতে আয়োজকরা চমৎকার ভাবে সাজিয়েছেন। হাজার বছরের ঐতিহ্যকে ধারণ করে এখানকার আয়োজকগণ বাহারি রঙ্গে ডংয়ে পুজা আঙ্গিনাকে শৈল্পিক রুপদান করেছেন। গতকাল এবং পরশু ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, আশুগঞ্জ, বিজয়নগর ও নাসির নগর এলাকায় বিভিন্ন পুজামাণ্ডব পরিদর্শন করে দেখা যায়, হিন্দু সম্প্রদায়ের লোকজন অত্যন্ত উচ্ছ্বসিত।

দলে দলে তারা এ মাণ্ডব থেকে ঐ মান্ডবে যাচ্ছে, প্রার্থনা করছে, প্রসাদ পাচ্ছে। প্রত্যেকটি পুজামান্ডবে প্রচুর ভীড়। প্রতিমা ও প্রসাদে বৈচিত্র্য থাকায় ভক্তদের মুখে মুখে প্রতিটি পুজামণ্ডবের গুণকীর্তন করতে দেখা যাচ্ছে।

পুজাতে স্থানীয় সাংসদদের পরিদর্শন, তদারকিনজরদারী এবং স্থানীয় প্রশাসনের তৎপরতার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধিক্য লক্ষ্যনীয়। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকায় গভীর রাত্র পর্যন্ত ভক্ত বৃন্দ পূজা উপভোগ করছেন     

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ