ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যাগে ভাষা সৈনিকদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা বেগম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল হাই ,মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঝিনাইদহ-১।
বিশেষ অতিথি ছিলেন মোছাঃ খালেদা খানম মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন, জনাব মুনতাসিরুল ইসলাম পিপিএম পুলিশ সুপার ঝিনাইদহ, মোহাম্মদ ইয়ারুল ইসলাম,প্রশাসক ঝিনাইদহ পৌরসভা,ভাষা সৈনিকগণসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদান করা হয়।
You must be logged in to post a comment.