মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে  শিক্ষকদের নিয়ে করোনা প্রতিরোধ টিম গঠন 

আর আর চৌধুরী, নওগাঁঃ
মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ৯:১৪ অপরাহ্ন

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে  শিক্ষকদের নিয়ে করোনা প্রতিরোধ টিম গঠন করা হয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের মতই বাংলাদেশে বিকট আকার ধারণ করেছে করোনা পরিস্থিতি। দেশের বিভিন্ন স্থানের ন্যায়  নওগাঁর মহাদেবপুরে ও দিনদিন বেড়েই চলেছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। ঠিক এসময়ে উপজেলার প্রতিটি ওয়ার্ডে ১০ জন শিক্ষককে নিয়ে করোনা প্রতিরোধ টিম গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
করোনার এমন দুঃসময়ে মহাদেবপুর বাসীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান মিলন। তার নেতৃত্বে চলছে করোনাভাইরাস প্রতিরোধে প্রচারণা, সচেতনতা বাড়ানো এবং আবশ্যিক ভাবে মাস্কের ব্যবহার ও বিনামূল্যে মাস্ক বিতরণ।
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মিজানুর রহমান মিলন জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে “ওয়ার্ড করোনা প্রতিরোধ টিম” গঠন করা হয়েছে। যে টিমে আছেন প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন করে শিক্ষক, আছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অর্থাৎ প্রতিটি ইউনিয়নে ৯ টি টিমে মোট ৯০ জন শিক্ষক এবং উপজেলায় ১০ টি ইউনিয়নের ৯০ টি টিমে মোট ৯০০ জন শিক্ষক।
তারা যাচ্ছেন এলাকার সব মসজিদে এবং পাড়ায় পাড়ায় মানুষদের সচেতন করার জন্য। পাশাপাশি উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর সহযোগিতায় মাস্ক বিতরণ করছেন। উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তা সমন্বয় করছেন, ১০ জন ট্যাগ অফিসার নিয়মিত মনিটরিং করছেন। তাদের তদারকি করছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন কুমার রায় এবং নিয়মিত রিপোর্ট প্রদান করছেন তাকে।
তিনি আরো জানান, শিক্ষকদের কথা সাধারণ মানুষেরা শুনবে। আমরা চেষ্টা করছি, শুধু আপনাদের আন্তরিক সহযোগিতা কাম্য। করোনা ভাইরাস পরিস্থিতি উল্লেখ করে তিনি আরো জানান, উপজেলা পরিষদের সমাজ সেবা দপ্তরের চারজন স্টাফ করোনা আক্রান্ত যার মধ্যে একজন বগুড়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঝুঁকি নিয়েই আমরা কাজ করছি আপনাদের সুরক্ষার জন্য। “আসুন নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি” করোনামুক্ত মহাদেবপুর গড়ি।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ