মহাদেবপুরে বিরোধপূর্ণ পুকুরে মাছের পোনা ছাড়ার অপরাধে মারপিটে দুজন আহত

আর আর চৌধুরী, নওগাঁ
রবিবার, ২ মে, ২০২১, ৩:১০ অপরাহ্ন

নওগাঁর মহাদেবপুরে বিরোধপূর্ণ পুকুরে মাছের পোনা ছাড়ার অপরাধে প্রতিপক্ষের মারপিটে দু’জন গুরুতর আহত হয়েছেন।

গুরুতর আহত ব্যাক্তিকে পুকুর পাড়ে অঙ্গান অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে উদ্ধার করে মহাদেবপুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিরোধপূর্ণ পুকুরে মাছের পোনা ছেড়ে দেওয়া নিয়ে এ মারপিটের ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে।

স্থানিয় সুত্রে জানাগেছে, রসুলপুর উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যায়ল এর পার্শ্ববর্তী একটি পুকুরের মালিকানা ( অংশ)  নিয়ে রসুলপুর গ্রামের চৌধুরী পরিবারের দু পক্ষের মাঝে বিরোধ চলাকালে এক পক্ষের কাছে থেকে একই গ্রামের বটতলি এলাকার জৈনক প্রদিপ চন্দ্র নামের এক ব্যাক্তি পুকুরটি ৫ বছরের জন্য লিজ নিয়ে মাছের পোনা ছাড়ার জন্য পুকুর সংস্কার করলে পুকুর লিজ নেওয়ার বিষয়টি অপরপক্ষ জানতে পেরে ঘটনার দিন নূর কুতুবউল আলম চৌধুরী তার কাজের লোক একই গ্রামের সামসুলের ছেলে রফিকুল ইসলাম (৩২) কে সাথে নিয়ে বিরোধপূর্ণ ঐ পুকুরে মাছের পোনা ছেড়ে দেয়।

ঘটনাটি পুকুর লীজ গ্রহীতা অপর প্রতিপক্ষকে জানালে প্রতিপক্ষের হিরো চৌধুরী, মতিন চৌধুরী ও তাদের সহযোগী হামিদুর ঘটনাস্থল পুকুরের ঘাটে পৌছে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মারপিট শুরু করলে নূর কুতুবউল আলম চৌধুরী মারপিটের শিকার হয়ে আহত অবস্থায বসে পড়লে এক পর্যায়ে রফিকুলের উপর হামলা চালিয়ে বেদম মারপিট করাকালে মারান্তক জখম হয়ে অঙ্গান অবস্থায় রফিকুল পুকুরের ঘাটে লুটিয়ে পড়লেও হামলাকারীরা আহতদের উদ্ধার করে কোন হাসপাতালে যেন নিতে না পারে সে জন্য পুকুর পাড়েই অবস্থান করেন এবং প্রায় এক ঘন্টাপর ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পরই আহতদের উদ্ধার করে মহাদেবপুর সরকারী হাসপাতালে নেওয়া হলে গুরুতর জখম রফিকুল ইসলামকে ভর্তি করে নেয় ও নূর কুতুবউল আলম চৌধুরীকে প্রাথমিক চিকিৎসা দেন দায়িত্বরত চিকিৎসকরা।

এব্যাপারে পুকুর লীজ গ্রহীতা প্রদীপ চন্দ্র জানান, আমি এ পুকুরটি ৫ বছরের জন্য জৈনকা মোসলেমা চৌধুরী ও আনোয়ারা চৌধুরীর কাছে থেকে ৬৫ হাজার  টাকায় ( লিখিত ডিটের মাধ্যমে) লীজ গ্রহন করেছি জানিয়ে তিনি আরো বলেন, জমাজমি নিয়ে তাদের পারিবারিক দন্ধ থাকলে সেটা তারা বসে মেটাবেন কিন্তু তারা পুকুরে মাছ মারতে চাওয়া সহ আমাকে কেন হুমকি দিচ্ছেন।  প্রতিবেদকের প্রশ্নের উত্তরে প্রদীপ কুমার বলেন, তাদের মাঝে বিরোধ তারা মেটাবেন।

এব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য চৌধুরী পরিবারের দু পক্ষের লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ