মহাদেবপুরে উপজেলা প্রশাসন কর্তৃক বাজার নিয়ন্ত্রণ অভিযান,  ২,৫৬০ টাকা জরিমানা

আর আর চৌধুরী, নওগাঁঃ
বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ৮:৫৭ অপরাহ্ন

নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসন কর্তৃক বাজার নিয়ন্ত্রণ অভিযান, ৫ টি মামলায় ২ হাজার ৫ শত ৬০ টাকা জরিমানা।
নওগাঁর মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন উপজেলার  নওহাটামোড় ( চৌমাশিয়া) বাজার ও হাট চকগৌরী বাজারে পবিত্র রমজান উপলক্ষে বাজারমূল্য তদারকি অভিযান পরিচালনা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি কাঁচা বাজার, মাছ বাজার, বিভিন্ন সহ দোকানে ঢুকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। রমজানে ও কঠোর বিধিনিষেধ (লকডাউন) পালনের সময় পণ্যের মূল্য যাতে বৃদ্ধিকরা না হয় সে ব্যাপারে এসময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন।
এছাড়াও তিনি পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলাসহ করোনা কালীন সময়ে বিভিন্ন বিষয়ে জন-সচেতনা মূলক প্রচারণায় অংশ নেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারী নির্দেশনা মোতাবেক কঠোর বিধিনিষেধ অম্যান্যকারীদের বিরুদ্ধে দন্ডবিধির ২৬৯ ধারায় ৫ টি মামলায় ২ হাজার ৫’শ ৬০ টাকা জরিমানা আদায় করেন।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, বাজার মনিটরিং টিমের দায়িত্বপ্রাপ্ত অফিসার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার,সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), নওহাটা ফাড়ি ইনচার্জসহ সাংবাদিকবৃন্দ।
অভিযান বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান মিলন বলেন, সর্ব সাধারনের স্বার্থেই করোনা মোকাবিলায় উপজেলা প্রশাসনের অনুরুপ অভিযান অব্যাহত চলমান রয়েছে, আগামীতেও অব্যহত থাকবে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ