অন্যদৃষ্টি অনলাইন।।
নিরাপদ সড়ক ও রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীকে বাসচাপায় ‘হত্যার’বিচারসহ সাত দফা দাবিতে পঞ্চম দিনের মতো আজ বৃহস্পতিবারও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ১২ চায় রাজধানীর মহাখালী মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এটি ঢাকার অন্যতম আন্ত:জেলা বাস টার্মিনাল হওয়ার ফলে ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোণা, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, জামালপুর, কিশোরগঞ্জ, রংপুর, কক্সবাজার জেলার সাথে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে বেলা ১১টার দিকে ইউনিভার্সাল মেডিকেল কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের কয়েকশ’ শিক্ষার্থী ইউনিফর্ম পরে এ অবস্থান নেয়। এতে ওই অঞ্চলে যান চলাচালে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এছাড়া বৃষ্টিতে ভিজে উত্তরার আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। পাশাপাশি তারা রাজধানীর শাহবাগ, আসাদগেট, সায়েন্সল্যাব, ফার্মগেট ও মৌচাক এলাকার রাস্তাও অবরোধ করেছে।
You must be logged in to post a comment.