মহম্মদপুর উপজেলার বিনোদপুরের তল্লাবাড়ীয়া গ্রামের ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৬ মার্চ, ২০১৯, ৭:৫৬ অপরাহ্ন

আশিষ সাহা জনি মহম্মদপুর মাগুরা প্রতিনিধি ।।
মহম্মদপুর উপজেলার তল্লাবাড়ীয়া গ্রাম থেকে আজ শনিবার সন্ধ্যায় অজ্ঞাত এক যুবতীর (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়,উপজেলার তল্লাবাড়ীয়া গ্রামের তল্লাবাড়ীয়া নঈম শিকদারের উত্তর পাশের জমিরক্ষেত থেকে এক অজ্ঞাত মহিলার লাশ দেখতে পেয়ে অনেক মানুষ ভির করে এবং পুলিশ কে সংবাদ দেয়।
অাজ শনিবার বিকেলে পুলিশ এসে লাশ সুরতহাল করে মহম্মদপুর থানায় নেওয়ার ব্যবস্থা গ্রহন করে।
এ ব্যাপারে মহম্মদপুর থানার ওসি (তদন্ত) লিটন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন প্রয়োজনীয় অাইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ