মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউপি আওয়ামীলীগের নির্বাচনী পথসভা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮, ১০:২৫ অপরাহ্ন
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন...

আশিষ সাহা জনি, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ।।

শুক্রবার ২১ডিসেম্বর’১৮ মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বিনোদপুর বাজারে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে আওয়ামীলীগের পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত নৌকার প্রার্থী ড. শ্রী বিরেন শিকদার।

এ সময় নির্বাচনী পথসভায় বক্তৃতা দেন প্রকৌশলী নুরুজ্জামান, বিনোদপুর ইউনিয়ন চেয়ারম্যান ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শিকদার মিজানুর রহমান, বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ