মহম্মদপুরে ভিজিডি কার্ডধারী উপকার ভোগীদের সঞ্চয়ের টাকা বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯, ৯:৫৮ অপরাহ্ন
২৩৯ জন সুবিধাভোগীর মধ্যে মুনাফাসহ মোট ৯ লক্ষ ৭৮ হাজার ৬৯৬ টাকা তুলে দেয়া হয়....

আশিষ সাহা জনি, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ।।

মাগুরার মহম্মদপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় দেশ চেতনা নামক একটি এনজিও’র আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গত সোমবার ৬ ডিসেম্বর’১৯ দুপুরে ২০১৭-১৮ চক্রে ভিজিডি কার্ডের দুস্থ উপকার ভোগীদের কাছে তাদের সঞ্চয়ের টাকা তুলে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আসিফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সঞ্চয়ের টাকা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শিরিনা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মানবেন্দ্র মজুমদার, সদর ইউপি চেয়ারম্যান বেগম রাবেয়া ওহাব, ইউপি সচিব জনাব বেনজীর আহম্মেদ, এনজিও’র কর্মকর্তা মনির হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা বেগম শামছুনাহার সাথী প্রমুখ।

অনুষ্ঠানে ২৩৯ জন সুবিধাভোগীর মধ্যে মুনাফাসহ মোট ৯ লক্ষ ৭৮ হাজার ৬৯৬ টাকা বিতরণ করা হয়।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ