মহম্মদপুরে এতেকাফে বসা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৬ মে, ২০১৯, ৩:৪৯ পূর্বাহ্ন

আশিষ সাহা জনি মহম্মদপুর মাগুরা প্রতিনিধি ।।
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মহেষপুর গ্রামে মসজিদে এতেকাফে বসা নিয়ে মুসল্লিদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে মসজিদের সভাপতিসহ উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার জুমআর নামাজ পর উপজেলার মহেষপুর পশ্চিমপাড়া জামে মসজিদে মসজিদ সভাপতি আলি আফজাল ফকিরের সাথে ইউপি মেম্বার নজিরের সাথে এতেকাফে বসা নিয়ে বাকবিতন্ডার হয়। পরে এ নিয়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
সংঘর্ষে গুরুতর আহত আলামীন (২৪), ইমরান (৩২), আবু বক্কার মোল্যা (১৮), আলী আফজাল ফকির (৬৫), মহিউদ্দিন (২১), নাসরিন আক্তার (২০), বিল্লাল (১৭) ও আলেয়া (৫৫) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মহম্মদপুর থানার ওসি (তদন্ত) লিটন কুমার সরকার ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনা মামলা পক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ