মহম্মদপুরের  অগ্নিদগ্ধ মাছুরা ও তার অসহায়  পরিবারের পাশে উপজেলা নির্বাহী অফিসার আসিফুর

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯, ৯:০২ পূর্বাহ্ন

আশিষ সাহা জনি, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ।।

মাগুরা মহম্মদপুরের  রায়পুর গ্রামের  হতোদরিদ্র, নাজমুল হাসানের ৬ বছর বয়সী আদরের কন্যা অগ্নি দগ্ধে ক্ষতিগ্রস্ত হয়ে আজ হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য ২৩ দিন বয়সী নবজাতক পুত্র সন্তানটি অগ্নি গদ্ধ হয়ে ঐ দিনই মৃত্যুবরণ করে।বসবাসের একমাত্র ঘরটি হারিয়ে আজ তাঁরা একেবারেই নিঃস্ব।এমন কঠিন দুঃসময়ে অসহায় পরিবারটির পুড়ে যাওয়া সন্তানের চিকিৎসা সহাতায় এগিয়ে এসেছেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আসিফুর রহমান (ইউ এন ও  মহোদয়)।

একটি বিশেষ সূত্রে জানা যায় যে,

ইউ এন ও মহোদয়কে ঘটনাটি মৌখিকভাবে এলাকাবাসি অবগত করার সাথে সাথেই তিনি সরকারের ত্রাণ তহবিল থেকে মাছুরার পিতা নাজমুল হাসানের হাতে নগদ ২০০০০ (বিশ হাজার) টাকা প্রদান করেন।এবং সরকারের আশ্রয়ণ প্রকল্পেরর আওতায় আগুনে পুড়ে যাওয়া ঘরটি অতি দ্রুত নতুন ভাবে নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।অসহায় পরিবারটি অন্যদৃষ্টি প্রতিনিধি কে জানান  মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসারের এমন মহানুভবতা জন্য  পরিবারটি  কৃতজ্ঞ।

পাশাপাশি অগ্নিকান্ডে মাছুরার শরীরের(৩৫) শতাংশ পুড়ে যায়।  মাছুরার পরিবারের পক্ষ থেকে  অন্য দৃষ্টি প্রতিনিধিকে জানান, মাছুরার উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য আরো অর্থের প্রয়োজন। যা এই মুহূর্তে দিনমজুর হতদরিদ্র পিতা নাজমুল হাসানের পক্ষে জোগাড় করা সম্ভব না। সে কারনে নাজমুল হাসান সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি, সমাজকর্মী, দেশে এবং প্রবাসে অবস্থানরত মানবিক হৃদয়ের অধিকারী মানুষদের নিকট আর্থিক অনুদানের  আবেদন  করেছেন।

আসুন আমরা সকলে মিলে ঘর পোড়া,আগুনে পোড়া সন্তান হারা পরিবারটির পাশে দাঁড়াই।

সাহায্য পাঠানোর ঠিকানা মো: নাজমুল হাসান (মাছুরার পিতা) বিকাশ_নম্বর: ০১৭৩৬ ৫৮৪৪৯৯ (ব্যক্তিগত)

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ