মসজিদে অনুদান দিলেন এমপি প্রতিনিধি রওশন আলী

শরিফ আহমেদ চাদ,ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
বুধবার, ৭ জুলাই, ২০২১, ৯:৩৯ অপরাহ্ন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার পার্বতীপুর জামে মসজিদে মাননীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির পক্ষে ৫০ হাজার টাকার অনুদান তুলে দিলেন তার প্রতিনিধি রওশন আলী। এসময় উপস্থিত ছিলেন,হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগ নেতা শেরেগুল ইসলাম,যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ।

একই দিনে উপজেলার শাখারীদহ মাধ্যমিক বিদ্যালয়ে এক লক্ষ টাকা, ভবানীপুর গোপাল মন্দির উন্নয়নে পঞ্চাশ হাজার টাকা, হরিশপুর চকপাড়া জামে মসজিদ উন্নয়নে পঞ্চাশ হাজার টাকা, রামচন্দ্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এক লক্ষ টাকা, চটকাবাড়িয়া কবরস্থানের উন্নয়নে এক লক্ষ টাকা,বেড়বিন্নী জামে মসজিদ উন্নয়নে দুই লক্ষ টাকা, দূর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক লক্ষ টাকা ও তৈলটুপি গ্রামের রাস্তা উন্নয়নে আরও এক লক্ষ টাকাসহ নয়টি প্রতিষ্ঠানে অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ