শেখ মোঃ নাজমুল হুদা, রামপাল (বাগেরহাট) ॥
বর্তমান সময়ের করোনা পরিস্থিতিতে দিশেহারা প্রতিটি পরিবার। কর্মহীন অবস্থায় আর্থিক অনাটনে নানাবিধ সমস্যায় জর্জরিত স্বল্প, মাধ্যবিত্ত ও দিন মজুরেরা।
সরকারের বিভিন্ন প্রকারের আর্থিক সহায়তার প্রনোদনা থাকলেও কিছু কিছু পরিবার, ব্যক্তি এ সকল আর্থিক সুবিধা ও সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হন।
নিজের আত্মসম্মানবোধ সামাজিক মর্জাদাকে সামনে রেখে পেটে ক্ষুদা মুখে লাজ নিয়েই নানাবিধ অভাব অনাটন আর পারিবারিক কষ্ট নিয়ে দিন যাপন করেন অনেকেই। তাদের মাঝে অন্যতম মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের খাদেমগণ।
মসজিদ পরিচালনা কমিটির নির্ধারিত নামমাত্র সম্মানি এবং বিভিন্ন প্রকার হাদিয়া তাদের একমাত্র আয়ের উৎস। যদিও বছরের পবিত্র রজমান মাসে তাদের এ হাদিয়া বা সম্মানি একটু বেশী হয়ে থাকে। কিস্তু এ বছরের করোনা পরিস্থিতির জন্য সে পরিবেশ তৈরী হচ্ছেনা।
প্রতিটি পরিবারের ৪-৫ জন সদস্য নিয়ে তারা ভীষন চিন্তায় আছেন । কিভাবে পরিবারের প্রতিটি সদস্যর জন্য প্রয়োজনীয় উপকরন, চিকিৎসা,ঔষধসহ নিত্য প্রয়োজনীয় উপকরন তুলে দিবেন। তাদের এ না বলা কথা গুলো জানার বা শোনার প্রয়োজন মনে করেন না সমাজের বিত্তবানেরা।
তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের আকুল আবেদন, এ দুরবস্থায় যেন তিনি একান্তভাবে তাদের পাশে দাড়ান। প্রতিটি বিষয়ের প্রতি নজর রাখেন মাননীয় প্রধানমন্ত্রী। তাঁর একটা নির্দেশে ঘুচে যেতে পারে সকল মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের পরিবারের দুঃখ কষ্টগুলো। তারা যেন নিশ্চিন্ত মনে পবিত্র মাহে রমাজনে মহান আল্লাহর ইবাদাত করতে পারেন এবং পরিবারের প্রতিটি সদস্যদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।
You must be logged in to post a comment.