মসজিদের ইমাম ও মাদরাসার অফিস সহায়ককে লাঞ্চিত করা চেয়ারম্যান ও মেম্বার আটক

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৫ জুন, ২০২০, ৯:০২ পূর্বাহ্ন

বিশেষ প্রতিবেদক।।

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার মধ্য দড়ির চর খাজুরিয়া দাখিল মাদ্রাসার অফিস সহায়ক ও স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ শহিদুল ইসলাম ওরফে আলাউদ্দিন কে জুতার মালা পরিয়ে লাঞ্চিত করার ঘটনার মূল হোতা দড়িচর খাজুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা রাঢ়ী ও সাবেক মেম্বার সাত্তার শিকদার কে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

মোহাম্মদ নাঈমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার , বরিশাল জেলা বিশেষ শাখা, এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে মুলাদী থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে সুদক্ষ জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনাব নাইমুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার কে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন ফোরামের সভাপতি সাইদুল হাসান সেলিম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ