মরহুম অাছাদুজ্জামানের সহধর্মিণী’র মৃত্যুতে সাবেক ছাত্রনেতার শোক প্রকাশ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৯ জুন, ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ন

মহসিন মোল্লা, মাগুরা প্রতিনিধি  ।।

বীরমুক্তিযোদ্ধা মরহুম জননেতা অাছাদুজ্জামানের সহধর্মিণী ও মাগুরা-১ অাসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতিেসমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের মহাসচিব ও সাবেক ছাত্র নেতা কাজী রফিকুল ইসলাম।

তিনি তাঁর এক শোক বার্তায় বলেন, ১৯৭০ সালের নির্বাচনে শ্রীপুর মোহাম্মদপুর সংসদীয় আসন থেকে জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে কাজ করতে গিয়ে অামাদের প্রিয় ও জননন্দিত নেতা অাছাদুজ্জামান ভাইয়ের সাথে অামার পরিচয়। সেখান থেকে অাছাদ ভাইয়ের সাথে অামার রাজনৈতিক পথ চলা, যদি ও তখন অামি খুবই ছোট ছিলাম। ১৯৭৫ সালের ১৫ অাগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তিনি মাগুরায় অাওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে, দলের হাল ধরেছিলেন। তখন প্রায়ই বিভিন্ন প্রয়োজনে যাওয়া হতো অাছাদ ভাইয়ের বাসায়। অামি অন্যদের চেয়ে কনিষ্ঠ হওয়ায় অাছাদ ভাই এবং ভাবি অামাকে খুব ভালবাসতেন। ১৯৭৯-১৯৮১ সালে অামি যখন শ্রীপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি এবং ১৯৮১-১৯৮২ সালে থানা ছাত্রলীগের সভাপতি ছিলাম, তৎকালীন সময়ে ১৯৮০- ১৯৮১ সালে পর পর ২ বার ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে ঢাকায় গিয়েছিলাম। সেদিন শ্রীপুর থেকে যত জন সদস্যকে ঢাকায় যাওয়ার জন্য প্রস্তাব করেছি অাছাদ ভাই এবং ভাবি ছাত্রলীগের নেতৃবৃন্দদের বলেছিল রফিকের বিষয়টা তোমরা অাগে দেখবা। অালতাফ ভাই, খায়ের ভাই এবং বংশি দা কেন যেন অামাকে খুব বেশি ভালবাসতেন। অাজ ভাবির মৃত্যুর সংবাদে অামি খুব বেশি কষ্ট পেয়েছি, সেই পুরোনা স্মৃতিগুলো অাজ অাবারো হৃদয়ে কড়া নেড়ে গেল। অামি ভাবির বিদেহী অাত্নার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ