ময়মনসিংহের ত্রিশালে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ

এনামুল হক,ময়মনসিংহ।।
মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ৯:০৬ অপরাহ্ন

ময়মনসিংহের ত্রিশালে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে ত্রিশাল উপজেলায় তালিকা ভুক্ত ১৪শ চাষীদের

মধ্যে বিঘা প্রতি ১ কেজি পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি এবং ৩ কেজি এমওপি সার বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, ত্রিশাল বিআরডিবির
আরডিও রুমা খাতুন, উপজেলা উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা সুলায়মান কবীর, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃকামাল হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চাষীগণ প্রমূখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ