মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৭ মে, ২০১৯, ৯:১৭ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য মহান আল্লাহ্ তায়ালার সান্নিধ্য এবং মাখফেরাতের উদ্যেশ্যে  দেশ ও জাতীর কল্যানের কামনায় ইফতার ও দোয়ার মাহ্ফিলের আয়োজন করেছে শরীয়তপর জেলা শাখা।

২১ রমজান ২৭ শে মে সোমবার শরীয়তপুরের প্রাণ কেন্দ্র দুবাই প্লাজা চিকন্দী ফুট পার্কে সাংবাদিক এম এ ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে সাংবাদিক বিএম ইশ্রাফিল এর পরিচালনায় ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান শেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীও কমিটির সভাপতি সাংবাদিক বান্ধব মোঃ শহিদুল ইসলাম পাইলট, প্রবিন সাংবাদিক কাজী নজরুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী, মফস্বল সাংবাদিক ফোরাম ভেদেরগঞ্জ উপজেলার সভাপতি ও আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি, এম গোলাম মোস্তফা, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম স্বপন সরকার, সাংবাদিক এস এম মজিবুর রহমান, সাংবাদিক মাহবুব রহমান সহ প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সব শেষে দেশ ও জাতীর কল্যান কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক ক্বারী মোঃ আনিছুর রহামান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ