মন্ত্রী-এমপির সই জালিয়াতি করে বদলির আদেশ প্রত্যাহার চেষ্টার অভিযোগ

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী
রবিবার, ৬ মার্চ, ২০২২, ৮:১৯ পূর্বাহ্ন

বেগমগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোঃ আবু তাহেরের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ-বানিজ্য,অর্থ আত্মসাৎ,প্রতারণা, নিয়োগ বানিজ্য সহ ব্যাপক অভিযোগ পাওয়া গেছে।

এছাড়াও অফিসে নিয়মিত না আসার অভিযোগও করেন তার সহকর্মীরা। সরেজমিন বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কোনবারই প্রধান সহকারী মোঃ আবু তাহেরকে পাওয়া যায়নি।

জানা যায়,গত বছরের ১০ নভেম্বর নোয়াখালী সিভিল সার্জন অফিস থেকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হয়ে আসেন প্রধান সহকারী মোঃ আবু তাহের।বদলি ঠেকাতে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক বরাবর দরখাস্তে স্বাস্থ্যমন্ত্রী এবং নোয়াখালী ০৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর সই জালিয়াতি করার গুরুতর অভিযোগও রয়েছে।এ বিষয়ে এমপি একরামুল করিম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে সই টি তার নয় বলে নিশ্চিত করেন।

বিভিন্ন সুত্র থেকে জানা যায়,সিভিল সার্জন অফিসে থাকাকালীন ঘুষ,নিয়োগ বানিজ্য, দুর্ব্যবহার, অর্থ আত্মসাৎ থেকে শুরু করে এমন কোন অপকর্ম ছিলনা,যা তিনি করতেননা।আউটসোর্সিং এর জনবল নিয়োগে অবৈধ লেনদেন ছিল ওপেন সিক্রেট।সাধারন মানুষের সাথে দুর্ব্যবহার ছিল নিত্য দিনের ঘটনা। ঘুষ না দিলে ফাইল আটকে জিম্মি করে রাখতো মানুষকে।বিভিন্ন হাসপাতালের অনৈতিক কর্মকাণ্ডের মদদদাতা ছিল মোঃ আবু তাহের। এছাড়াও হাসপাতালের বৈধ কাগজপত্র থাকলেও বিভিন্ন সময় হয়রানি করতো বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কিছু হাসপাতালের মালিক।

সরেজমিন সিভিল সার্জন অফিসে গিয়ে দেখা যায়, প্রধান সহকারীর টেবিলে কম্পিউটার রাখার জায়গাটি ফাঁকা। পরে অফিস সুত্রে জানা যায়, প্রায় ২ বছর নোয়াখালী সিভিল সার্জন অফিসে থাকাকালীন অফিসে ব্যাবহৃত কম্পিউটারটি তিনি নিজ বাসায় নিয়ে যান কিন্তু পরে আর ফেরত দেননি।

বারবার বলা সত্বেও তিনি কম্পিউটার ফেরত তো দেননি বরং সবাইকে দেখে নেয়ার হুমকি দেন।এছাড়াও সেনেটারি ইন্সপেক্টরের ব্যবহৃত মোটরসাইকেলটি( ঢাকা মেট্রো-হ,৪৭৩৪২২) জোরপূর্বক নিয়ে তার ভাইকে দিয়ে দেন।তার ভাই গাড়ির রং পরিবর্তন করে ফেলেন বলে জানা যায়।

এ বিষয়ে নোয়াখালী জেলার সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখারের কাছে জানতে চাওয়া হলে তিনি অতিদ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবেন বলে আশ্বাস দেন।

অভিযোগের বিষয়ে জানতে মোঃ আবু তাহেরকে ফোন দিলে তার ব্যাবহৃত সিম বন্ধ পাওয়া যায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ