মনোয়নয় নিয়ে শাকিল খাঁন যা বললেন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮, ১০:১১ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন শাকিল খান। সাকিল খান গত দুই-তিন মাস ধরে প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পেয়ে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়েছেন রামপাল মোংলায়।

তিনি বাগেরহাট-৩ আসন মংলা-রামপাল থেকে নির্বাচন করতে এরইমধ্যে প্রচার প্রচারণাও শুরু করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন এই চিত্রনায়ক। তাছাড়া নিজের পছন্দের দল থেকে মনোনয়ন না পেলেও ক্ষোভ নেই তার। তবে মনে প্রাণে প্রত্যাশা কররেন নৌকার বিজয়।

এদিকে মনোনয়ন না পাওয়ায় পরবর্তীতে দলীয় কোনো নির্দেশনা পেয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। প্রধানমন্ত্রী এখনও কিছু বলেননি। তবে তিনি যা বলবেন সেটাই মেনে চলবো । তার নির্দেশ মেনে কারও না কারও পক্ষেই তো কাজ করতে হবে। এছাড়া বিকল্প কিছু নেই। তিনি আরও বলেন আমাদের দরকার নৌকাকে সামনে নিয়ে যাওয়া। আমরা চাই না, বাগেরহাট-৩ আসন থেকে নৌকার পরাজয় হোক। মনোনয়ন না পেলেও নৌকার বাইরে যাবো না। মনোনয়ন পাইনি, এতে কষ্ট তো একটু পেয়েছি। হয়তো আমার পরিশ্রম, ত্যাগ নেত্রীর কাছে পৌঁছায়নি। তারপরেও দলের এমন সিদ্ধান্তে কারো উপর আমার কোনো রাগ বা ক্ষোভ নেই। তবে আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচনে আঃ লীগের মনোনিত প্রর্থীকে নির্বাচিত করতে সকলে মিলে এক সাথে কাজ করবো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ