মনোয়নয় নিয়ে যা বললেন জেলা বিএসপির সহ-সভাপতি ড. শেখ ফরিদুল ইসলাম

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮, ৩:১৪ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

নানা জল্পনা কল্পনা ও নাটকিওতার পর অবশেষে ঘোষনা করা হলো বাগেরহাট- ৩ রামপাল-মোংলার ঐক্যফ্রন্টের থেকে চুরান্ত প্রার্থীর নাম।

শনিবার মধ্যো  রাতে (৮ ডিসেম্বর) । বিএনপির গুলশান কার্যলয় থেকে এই ঘোষনা দেয়া হয়। তবে এই আসন থেকে প্রার্থী নিয়ে চলছিলো বিএনপির জোটের মধ্যে নানা আলোচোনা সমালোচোনা। বিএনপির তৃনমূলের নেতারা চাইছিল শেখ আব্দুল ওয়াদুদ কে। অন্যদিকে বিএনপি নেতা-কর্মীরা  চাইছিলো ড. শেখ ফরিদুল ইসলাম কে। অবশেষে  বাগেরহাট- ৩ এর জোটের ওন্যতম শরিক জামায়েতের প্রার্থী শেখ আঃ ওয়াদুদ কে চুরান্ত প্রার্থী ঘোষনা দেয়ার মধ্যো দিয়ে অবসান ঘটলো আলোচেনা সমালোচনা। এদিকে ঐক্যফ্রন্ট থেকে জামায়েতের জেলা সাধারন সম্পাদক

শেখ আঃ ওয়াদুদ’কে মনোয়নয় দেয়ায় তাক্ষণিক অভিনন্দন জানিয়ে বাগেরহাট জেলা পিএনপির সহ-সভাপতি ড. শেখ  ফরিদুল ইসলাম তার ফেইজবুক পেজে যা লিখেছেন সেটা তুলে ধরা হলো। “আসসালামু আলাইকুম। বাগেরহাট-৩ আসনে ঐক্য ফ্রন্ট থেকে চূড়ান্ত প্রার্থী হিসাবে জামায়াত নেতা জনাব আঃ ওয়াদুদ কে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আজ সকালে ফোনে তাকে অভিনন্দন জানিয়েছি এবং আসন্ন নির্বাচনে তার সাফল্য কামনা করছি। আমি বিএনপির সকল নেতাকর্মী, শুভাকাংখী, মুরব্বী এবং বন্ধুদের আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সত্যিই আমি আপনাদের ভালবাসায় মুগ্ধ। মোংলা-রামপালের সন্তান হিসাবে আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

কবি সুকান্তের “ছাড়পত্র” কবিতার আমার প্রিয় কয়েকটি লাইন “চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”

আমার আহবান, দেশের এই ক্রান্তিকালে ব্যক্তিগত আবেগ, অনুভূতির ঊর্ধ্বে আমদের দেশমাতার মুক্তি এবং দেশ নায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার লক্ষ্যে আন্দোলনের অংশ হিসাবে একাদশ সংসদ নির্বাচনে সবাইকে এক সাথে কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ।“

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ