মনোহরদীতে পুকুরে ডুবে সহোদর দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৯ আগস্ট, ২০১৮, ১১:৩৮ পূর্বাহ্ন

মাহবুবুর রহমান, নরসিংদী।।

নরসিংদীর মনোহরদীতে পুকুরে ডুবে সহোদর দুই বোনসহ তিন শিশু মারা গেছে। শনিবার (১৮ আগস্ট) বিকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের উত্তর চরমান্দালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতেরা হলো– উত্তর চরমান্দালিয়া গ্রামের আসাদ মিয়ার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়ে রিক্তা আক্তার (১০), ও শিখা আক্তার (৮)। এবং তারই প্রতিবেশী একই গ্রামের মিজানুর রহমানের  কিন্ডার গার্ডেনে প্রথম শ্রেণীতে ড়ুয়া মেয়ে মিলি আক্তার (৭) ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , ঐ তিন শিশু গতকাল (শনিবার) দুপুরে বাড়ির অদূরে খেলা করে উত্তর চরমান্দালিয়া গ্রামের আবুল কাশেম মিয়াঁর পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ পরও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকেন। পরে বিকাল ৩ টার দিকে আবুল কাশেম মিয়াঁর পুকুরে ভাসমান অবস্থায় ঐ তিন শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বাড়ীতে খবর  দিলে ছুটে আসে বাড়ীর লোকজন। স্থানীয়দের ধারণা গোসল করতে নেমেই এই তিন শিশুর মৃত্যু হয়েছে। একই গ্রামের তিনটি শিশুর অপমৃত্যুতে এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

মনোহরদী মডেল থানার ওসি মো: ফখরুদ্দীন ভুঁইয়া বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক মনোহরদী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুদের মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ